ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

৭ মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ৪:৪৮

দেশের সাত মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাসিব আজিজকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রেজাউল করিমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, পিবিআই এর অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. মজিদ আলীকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আমিনুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

T.A.S / T.A.S

বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন

উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প

৫ অক্টোবর থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে না সুইডেন দূতাবাস

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস