ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অন্তর্বর্তী সরকারের কাছে আন্দোলনে আহতদের পাঁচ অনুরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১:১৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাঁচ অনুরোধ জানিয়েছে আহতরা। বুধবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে এমন অনুরোধ জানান সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থী মো. সালমান হোসেন। 
 
তিনি বলেন, নিটোরে এখনও প্রায় ১০০ জন চিকিৎসাধীন। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন, কারও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। সরকারকে এ দিকে নজর দেওয়া প্রয়োজন। 

সালমান হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের শহীদের মর্যাদা দিতে হবে এবং সকল নিহতদের পরিবারকে এককালীন ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা প্রদান করতে হবে।

তিনি বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে সকল আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে।

সরকারি ঘোষণা অনুযায়ী আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু অনেক রোগী আছে যাদের অবস্থা আশংকাজনক তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। আন্দোলনে আহতদেরকে এককালীন ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আহত শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ সরকার বহন করবে এবং আহত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনা করতে হবে।

T.A.S / T.A.S

বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন

উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প

৫ অক্টোবর থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে না সুইডেন দূতাবাস

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস