ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে: ধর্ম উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ১২:১

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কার জাতির আকাঙ্ক্ষা। এটা পূরণ করতে চাই। দুর্নীতি আমাদের ক্যানসারের মতো কুরে কুরে খেয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সার্কিট হাউস সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দল, নেতা বা প্রতীকের প্রতি মানুষের আকর্ষণ থাকতেই পারে। কিন্তু অফিসে দলবাজি করা, নিজের দলের লোককে প্রমোশন ও নিয়োগ দেওয়া এবং ভিন্নমতের লোককে দমিয়ে রাখাটা অপরাধ। আমরা এই গর্হিত সংস্কৃতির অনুশীলন বন্ধ করতে চাই। সুষ্ঠুধারার রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই। ধর্ম উপদেষ্টা আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমরা সংস্কার করতে চাই। দুর্নীতি আমাদেরকে ক্যানসারের মতো কুরে কুরে খেয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। টাকা কামাতে হবে এবং সেই টাকা বিদেশে পাচার করতে হবে- এই কালচারটা আমরা পরিবর্তন করতে চাই।

ড. খালিদ বলেন, সব সরকারি কর্মকর্তাকে সম্পদের হিসাব দিতে হবে। আমরা যারা উপদেষ্টা আছি তারাও সম্পদের হিসাব দিচ্ছি। সম্পদ যদি বৃদ্ধি পায় তার জবাবদিহি করতে হবে। সুশাসন ও জবাবদিহি ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না।
উপদেষ্টা বলেন, আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কার জাতির আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। অগ্রাধিকারভিত্তিতে আমাদের প্রথম কাজ হলো আইনশৃঙ্খলা ব্যবস্থা পুনর্বহাল করা। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হলেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নিতে চাই।

তিনি আরও বলেন, দুর্গাপূজা আসছে। নাশকতা করার নানারকম পথ আছে। দেশের ভেতরে ও বাইরে কিছু মানুষ রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এবং এরূপ ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করতে চায়, বেকায়দায় ফেলতে চায়। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

এ সময় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত্রা করবো

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের

পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান