শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সকাল সাড়ে ১১টার দিকে এ শ্রদ্ধা জানান তিনি।
এর আগে ছাত্রজনতার বিক্ষোভের মধ্যে গত ০৫ আগস্ট সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিনই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের কথা জানান। রাজনৈতিক দলসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।
ওইদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক হয় তিনবাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। পরে রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতিও অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেন।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণা করা হয়। পরে ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
T.A.S / T.A.S
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন
উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প
৫ অক্টোবর থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে না সুইডেন দূতাবাস
এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ
মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০
কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস
ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না
চায়ের দেশে কফির কাপে বদলে যাচ্ছে আড্ডা
কনটেইনার ট্রেনের চাকা লাইনচ্যুত, ঢাকায় ট্রেনের লম্বা সারি
যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী