ঢাকার পথে ভারতের উপহারের আরো ৪০ অ্যাম্বুলেন্স
করোনা (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় ভারতের উপহারের আরো ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলের ওপারে পেট্রাপোলে পৌঁছেছে। এগুলো আগামীকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিশ্রুতির অংশ হিসেবে গত ১৭ আগস্ট ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। চালানের আরো ৪০টি অ্যাম্বুলেন্স এখন ঢাকার পথে।
ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল স্থল শুল্ক, চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো আগামীকাল ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছবে বলে আশা করা যাচ্ছে।
এতে আরো বলা হয়, অ্যাম্বুলেন্সগুলো কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এ উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু