ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রূপপুর পরমাণু প্রকল্প নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২৪ বিকাল ৫:৬

প্রথম ইউনিট চালুর ব্যাপারে সরকার আশাবাদী এবং বাকি প্রকল্প চালুর ব্যাপারেও আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।শনিবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে আশাবাদ জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এই পরমাণু প্রকল্পের প্রথম ইউনিট আগে চালু করাই এই মুহূর্তে সরকারের পরিকল্পনা। বাকি প্রকল্পের চালুর ব্যাপারেও আলোচনা চলছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন আমরা তার সঙ্গে আলাপ করেছি। আমরা তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে বসবো।তাছাড়া সেখানে অসম্পূর্ণ কাজ রয়েছে, ট্রান্সমিশন লাইনের কাজ রয়েছে সেগুলোকে সম্পন্ন করতে হবে।এরআগে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজমেন্টের সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে বলেন, বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসকদের বলেছি, বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

তিনি আরও বলেন, আস্তে আস্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। বাজারে পণ্যের দাম একেবারে যে কমেনি তা কিন্তু নয়। আমরা চেষ্টা করছি কৃষকরা যাতে ন্যায্যমূল্যটা পায়। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভোক্তার ডিজেকে বাজার মনিটর করতে বলেছি, যাতে করে বাজারমূল্য নিয়ন্ত্রণে আনা যায়। যদিও সে এখন নেই। খুব শিগগিরই ভালো লোক আসবে এখানে। বাজারে চাঁদাবাজি করলে ডিসিরা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

সিন্ডিকেট ইস্যুতে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শর্ট করে নৌকা একেবারে নাড়ায় দিয়েন না; তাহলে আপনারাও পড়ে যাবেন; আমরাও পড়ে যাব। আস্তে আস্তে করে আমরা নির্দেশ দিচ্ছি সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে।

এমএসএম / এমএসএম

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত্রা করবো

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের

পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান