মরে গেলেও তালেবানের কাছে আত্মসমর্পণ নয়
আত্মসমর্পণ আর মৃত্যুর মধ্যে মৃত্যুকে বেছে নেয়ার কথা জানালেন প্রয়াত সোভিয়েত ও তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ। বুধবার প্যারিস ম্যাচকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।
এপি, এএফপি, রয়টার্স, দ্য হিন্দু এবং ইন্ডিয়ান টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, আত্মসমর্পণ না করলেও আমরা তালেবানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। প্রথমবারের মত ফরাসি দার্শনিক বার্নাড হেনরি লেভিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমি আহমদ শাহ মাসউদের সন্তান, আমার শব্দের ঝুলিতে আত্মসমর্পণ শব্দটিই নেই। তবে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।
মাসউদ দাবি করেন, হাজারো লোক তার জাতীয় প্রতিরোধ বাহিনীতে যোগ দিতে পাঞ্জশিরে আসছেন। এসময় তিনি মনে করিয়ে দেন, ১৯৭৯ সালে সোভিয়েতরা এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের তালেবান শাসনে কেউই পাঞ্জশির দখল করতে পারেনি। মাসউদ বিশ্বনেতাদের সাহায্যের দাবিটিই আবার নতুন করে তুলে ধরেন। তিনি ইমান্যুয়েল ম্যাঁক্রোর কথা উল্লেখ করে চলতি মাসে অস্ত্র সাহায্য না পাওয়ার দরুণ নিজের খারাপ লাগা প্রকাশ করেন।
ফরাসি ভাষায় প্রকাশিত ওই সাক্ষাতকারে মাসউদ আরও বলেন, যাদের কাছে আমি অস্ত্রের সাহায্য চেয়েছিলাম তাদের সেই ঐতিহাসিক ভুলের কথা আমি ভুলতে পারি না। ওরা আমাদের অস্ত্র সাহায্য দিতে অস্বীকার করল আর ওইদিকে তাদের ফেলে রাখা আর্টিলারি, হেলিকপ্টার, যুক্তরাষ্ট্রের তৈরি ট্যাঙ্কগুলো তালেবানদের দখলে চলে গেল।
প্রীতি / প্রীতি
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান