ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ১:৬

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন।রোববার (৮ সেপ্টেম্বর) নতুন পররাষ্ট্রসচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে জসীম উদ্দিনের নাম যুক্ত করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো অফিস আদেশ প্রকাশ করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন পররাষ্ট্রসচিব হিসেবে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের অফিস আদেশ হয়ে গেছে। নতুন পররাষ্ট্রসচিব সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

১৩ ব্যাচের কর্মকর্তা জসিম উদ্দিন বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে তৃতীয় স্থান অধিকার করেন। ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেওয়ার পর টোকিও, দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে রাষ্ট্রদূত হিসেবে গ্রিস এবং পরবর্তী সময়ে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা সরকারের চুক্তিভিত্তিক যত নিয়োগ ছিল সব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। আর মাসুদ বিন মোমেনের উত্তরসূরি হিসেবে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে ঢাকায় বদলির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, জসীম উদ্দিনের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি কাতার এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কনস্যুলার পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আনায় রাষ্ট্রদূত জসীম উদ্দিনের নেতৃত্বে এথেন্সে বাংলাদেশ দূতাবাস ২০১৮ সালে জনপ্রশাসন পুরস্কার পায়।

T.A.S / T.A.S

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না

চায়ের দেশে কফির কাপে বদলে যাচ্ছে আড্ডা

কনটেইনার ট্রেনের চাকা লাইনচ্যুত, ঢাকায় ট্রেনের লম্বা সারি

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদায় নেবে মৌসুমি বায়ু, শেষভাগে বৃষ্টি ও লঘুচাপের আভাস

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯, মামলা ৩১

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা