ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:২৬

জাতিসংঘের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে স্পষ্ট কোনো কিছু জানাননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনই কিছু বলতে চাই না। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাইডলাইন বৈঠক হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনই কিছু বলতে চাই না।

আমাদের কাছে কোনো কনফার্মেশন (নিশ্চয়তা) নেই যে, হচ্ছে কি হচ্ছে না। বস্তুত মোদী যে যাচ্ছেন (জাতিসংঘের অধিবেশনে), সেটির শতভাগ নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। একটা সম্ভাবনা আছে তিনি যাবেন। বাংলাদেশ কি কোনো অনুরোধ করেছিল বৈঠকের জন্য, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটার একটা পদ্ধতি আছে।

আমরা সে অনুযায়ী এগিয়ে যাব। এটা এমন না একমাস আগে বলে রাখি, আমরা দেখা করতে চাই তোমাদের সঙ্গে। এটা নরমাল সিস্টেম অনুযায়ী আগাবে। তারা যদি চায় আমাদের সঙ্গে সেটা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই। জাতিসংঘে যোগ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে সাত জনের তালিকা দেখা গেছে, সেটি সঠিক কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাত জনের তালিকা যেটি প্রকাশ হয়েছে, সেটি সঠিক। এর আগেও একটা তালিকা আছে, সেখানে আমিও আছি, আমি যাচ্ছি। অনেকে বলছেন, তালিকা প্রকাশ হয়েছে, আপনার নাম দেখছি না। আমি বললাম, আমি যাচ্ছি। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার মেয়েও যাচ্ছেন।

আমরা কি আগের মতো পরিবারতন্ত্রের দিকে চলে যাচ্ছি কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এটার সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই। এ নিয়ে খুব বেশি স্পেকুলেশন (জল্পনা) না করলে খুশি হব। তাহলে প্রতিনিধি দলে মোট কতজন থাকছেন, জানতে চাইলে তিনি বলেন, সংখ্যা খুবই কম। ধরুন ১০-১২ জন। এর বেশি বড় হবে না। একেবারেই লিমিট (সীমাবদ্ধ) রাখার চেষ্টা করব।

T.A.S / T.A.S

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত্রা করবো

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের

পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান