ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

হাসপাতালে নয়, বুধবারের রাত যশের বাড়িতে ছিলেন নুসরাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১১:১৮

সন্তান জন্ম দিতে বুধবার সকালে কলকাতার একটি নামী হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। ওপার বাংলার সংবাদ মাধ্যমগুলো এদিন এমনই খবর প্রকাশ করে। কয়েক ঘণ্টা না যেতে আবার তারাই বলছে, হাসপাতালে নয়, বুধবারের রাতটা নিজের ‘সহবাস সঙ্গী’ যশ দাশগুপ্তের বাড়িতে কাটিয়েছেন নুসরাত।

এদিন রাত ৮টা নাগাদ নিজের বালিগঞ্জের ফ্ল্যাট থেকে বের হয়ে যশ দাশগুপ্তের সঙ্গেই তার বাড়িতে যান ওপার বাংলার জনপ্রিয় এবং আলোচিত এই অভিনেত্রী। আবাসন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় তারা ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন। সেই ছবি এবং ভিডিও এখন ঘুরছে নেটমাধ্যমে।

সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের বৃহস্পতিবার কলকাতার পার্কস্ট্রিটের একটি হাসপাতালে ভর্তি হওয়ার কথা। এই হাসপাতালে জন্ম দেবেন তার সন্তান। মাস দুয়েক আগে থেকে শোনা যাচ্ছিল, নুসরাতের সন্তান পৃথিবীতে আসবে সেপ্টেম্বরে। কিন্তু কিছুদিন আগে নুসরাতের চিকিৎসক জানান, আগস্টের শেষ দিকেই নতুন অতিথির দেখা পাবেন যশ-নুসরাত।

সেই মতো বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হবেন নায়িকা। এ যাত্রায় সারাক্ষণ তার পাশে পাশে থাকবেন প্রেমিক যশ দাশগুপ্ত।

যদিও এখনো নুসরাত প্রকাশ করেননি এ সন্তানের বাবা কে। তবে কারোই আর জানতে বাকি নেই যে, অনাগত সন্তানের বাবা আর কেউ নন, অভিনেতা যশ দাশগুপ্তই। এই অভিনেতার সঙ্গেই এক বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন নুসরাত। এ বছরের শুরুতে তারা গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে।

এদিকে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ হতেই বিবৃতি দেন নায়িকার স্বামী নিখিল জৈন। দাবি করেন, এ সন্তানের বাবা তিনি নন। কারণ প্রায় দেড় বছর ধরে তিনি ও নুসরাত একে অন্যেরে থেকে আলাদা থাকছেন। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবাই ধরেই নিয়েছেন, নায়িকার সন্তানের বাবা যশই।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ