হতাহতের সংখ্যা জানতে হাসপাতাল ও কবরস্থানে চিঠি দেবে ট্রাইব্যুনাল
ছাত্র-জনতার ওপর গুলি, হত্যা, আহত-নিহতের তথ্য চেয়ে সারাদেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, কবরস্থানসহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে এ চিঠি দেয়া হবে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন তদন্ত সংস্থার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের হাতে যারা নিহত হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করতে আমরা চিঠি ইস্যু করব। আজ দুপুরে চিফ প্রসিকিউটরের সংবাদ সম্মেলনের পর থেকেই আমরা চিঠি দেয়া শুরু করব।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ চারজন প্রসিকিউর নিয়োগ দেয়া হয়। নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে তারা রবিবার (৮ আগস্ট) থেকে কাজ শুরু করেন।
T.A.S / জামান
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০