দুদকে এফবিআইর প্রতিনিধি দল, চলছে বৈঠক
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসেছে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে দলটি। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
দেশের অর্থ বিদেশে পাচার করা ব্যক্তিদের নিয়ে কাজ শুরু করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তা, আমলা, ব্যবসায়ীসহ প্রায় ২০০ ভিআইপি ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
অনুসন্ধান ও তদন্ত কাজ আরও নিখুঁত করতে এবং সরকার গঠিত টাস্কফোর্সে কর্মকাণ্ডসংক্রান্ত দেশি-বিদেশি সহায়তা নিতে যাচ্ছে এফবিআই। এরই ধারাবাহিকতায় এফবিআই প্রতিনিধি দল দুদকে বৈঠক করেছেন।
দুদকের এক কর্মকর্তা জানান, এফবিআইর সঙ্গে আলোচনার প্রধান বিষয় হচ্ছে যৌথ টাস্কফোর্স। ওই টাস্কফোর্স কীভাবে কাজ করলে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব হবে, আমরা এ বিষয়ে তাদের সহযোগিতা চাইব। দুদকের সঙ্গে এফবিআইয়ের সভা নতুন নয়। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এফবিআইয়ের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করার জোড় প্রচেষ্টা থাকবে।
ওই কর্মকর্তা আরও বলেন, যৌথ টাস্কফোর্সে তাদের সরাসরি অংশগহণ থাকবে কি না, সে বিষয় নিয়েও আলোচনা হবে। তারা পরামর্শক হিসেবেও থাকতে পারে। সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। তাদের সঙ্গে আলোচনার পর বিষয়টি পরিষ্কার করা যাবে।
T.A.S / জামান
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০