পুঁজিবাজার : এক ঘণ্টায় ৬০০ কোটি টাকার বেশি লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ আগস্ট) লেনদেনের প্রথম ঘণ্টায় শেয়ারবাজারে মূল্য সূচকে মিশ্রপ্রবণতা দেখা যাচ্ছে। এক ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়ে গেছে ৬০০ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। তবে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। এতে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে যায়। তবে ১০ মিনিটের মধ্যে ঋণাত্মক হয়ে পড়ে সূচক। এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট কমেও রায়। অবশ্য সূচকের ঋণাত্মক অবস্থা বেশি সময় স্থায়ী হয়নি। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় দেখতে দেখতে সূচক ঊর্ধ্বমুখী হয়ে পড়ে।
এক ঘণ্টার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৬ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৪০ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে দশমিক ১৫ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৭টির। আর ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬৮৩ কোটি ৬৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ২১ কোটি ১৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২২৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
জামান / জামান
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী
মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি
ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা
সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি
রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের
বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক
ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক
বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন
টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম
বাজেটের প্রভাব নেই সবজির বাজারে
বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী