বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল
জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ জারি করার মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রহিতকরণ অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল হলো।
এর আগে গত ২৯ আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেখানে বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরে ২০১৫ সালের ১৫মে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি দেওয়ার জন্য গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য।
এতে আরো বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। ‘বর্তমানে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায়’ রয়েছে বিধায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে আইনটি রহিতকল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন।
এ প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠকে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ- ২০২৪’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'মার্চ টু ঢাকা' কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বিলুপ্ত করা হয় মন্ত্রিসভা। ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
এমএসএম / জামান
শেষ সময়ে ঈদের কেনাকাটা : ফুটপাত থেকে শপিংমল সর্বত্র ক্রেতার ঢল
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি
গরুর মাংস ৮৫০, ব্রয়লার ২৩০
ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট
ট্রেনে উঠতে না পারার শঙ্কা : আগেভাগেই স্টেশনে যাত্রীরা
ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ
প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’
ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের
পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী