ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ডিএমপির ৩৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ৩:২৩

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার, উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার ৩৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত ৪টি পৃথক আদেশে এ বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে চারজন যুগ্ম-কমিশনার, ১২ জন উপ-কমিশনার, ১১ জন অতিরিক্ত উপ-কমিশনার এবং ১০ জন সহকারী কমিশনার রয়েছেন।

বদলি আদেশে বলা হয়, চার যুগ্ম-পুলিশ কমিশনারের মধ্যে ট্রাফিক দক্ষিণের যুগ্ম-কমিশনার খন্দকার ফরিদুল ইসলামকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম), প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের হামিদা পারভীনকে ডিএমপি সদর দপ্তরে, মোহাম্মদ কামরুজ্জামানকে ট্রাফিক দক্ষিণে এবং মোহাম্মদ শহীদুল্লাহকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।

১২ উপ-কমিশারের মধ্যে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মোহাম্মদ মাহবুব হাসানকে ডিএমপি সদর দপ্তরে, ট্রাফিক-তেজগাঁও বিভাগের মোস্তাক আহমেদকে ডিএমপি সদর দপ্তরে; প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের মো. জাফর হোসেনকে ডিএমপি সদর দপ্তরে; ট্রাফিক-গুলশান বিভাগের আব্দুল মোমেনকে ডিএমপি সদর দপ্তরে; এ এফ এম তারিক হোসেন খানকে মিরপুর ও তেজগাঁও বিভাগ ট্রাফিকে; মুহাম্মদ তালেবুর রহমানকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে; ট্রাফিক লালবাগ বিভাগের সালমা সৈয়দা পলিকে ট্রাফিক লালবাগ ও ওয়ারী বিভাগে; ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের মো. ফারুক হোসেনকে ডিএমপি সদর দপ্তরে; দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে; মোহাম্মদ মাসুদ রানাকে প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগে, মো. তারেক মাহমুদকে ট্রাফিক গুলশান ও উত্তরা বিভাগে এবং ট্রাফিক উত্তরা বিভাগের সুমন দেবকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

১১ অতিরিক্ত উপ-কমিশনারের মধ্যে মোহাম্মদ রাকিব খাঁনকে ট্রাফিক মিরপুর ও তেজগাঁও বিভাগে; মো. মোনতাছির রহমানকে ডিএমপি সদর দপ্তরে; মো. শরিফুল আলমকে ডিএমপি সদর দপ্তরে; মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে ডিএমপি সদর দপ্তরে; রফিউদ্দীন আহমেদ জোবায়েরকে গোয়েন্দা মতিঝিল বিভাগে; মো. আকরামুল হাসানকে ক্রাইম-২ বিভাগে; মোহাম্মদ আফতাব উদ্দিনকে অপারেশনস-২ বিভাগে; এস এম আল-বেরুনীকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে; মাঈন উদ্দিন চৌধুরীকে প্রসিকিউশন-১ বিভাগে; মহিউদ্দীন আহমেদকে পরিবহন বিভাগে এবং মো. শরিফুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

১০ সহকারী কমিশনারের মধ্যে মো. ফয়েজ ইকবালকে খিলগাঁও জোনে; তানভীর হাসানকে ট্রাফিক রমনা জোনে; নব কুমার বিশ্বাসকে ডিএমপি সদর দপ্তরে; সাকিব হোসাইনকে ডিএমপি সদর দপ্তরে; মো. মাসুদ রানাকে ট্রাফিক ধানমন্ডি জোনে; মো. আকতারুজ্জামানকে ট্রাফিক যাত্রাবাড়ী; মো. মাসুদ রানাকে মোহাম্মদপুর জোনে; শান্তা ইয়াছমিনকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে; তানজিল আহমেদকে ডিএমপি সদর দপ্তরে এবং মো. আসলাম সাগরকে ট্রাফিক মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।

T.A.S / জামান

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত