‘বাবা বলেন, পুরুষ মানুষের ব্যথা হয় না’
জনিপ্রয় বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি শুটিং সেটে আহত হন তিনি। এমনকি অস্ত্রোপচারও করাতে হয়।
বুধবার (২৫ আগস্ট) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার বর্তমান অবস্থার একটি ছবি পোস্ট করেছেন অভিষেক। এতে দেখা যায় তার তার ডান হাতের আঙুলে ব্যান্ডেজ। এছাড়া হাতে স্লিং বাঁধা।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত বুধবার চেন্নাইয়ে আমার নতুন সিনেমার শুটিংয়ে একটা দুর্ঘটনা ঘটে। ডান হাতে চিড় ধরে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার দরকার ছিল। এ কারণেই দ্রুত মুম্বাই ফিরতে হয়। অস্ত্রোপচার হয়েছে। এখন সব ঠিক আছে। আবার বাকি কাজ শেষ করতে চেন্নাই ফিরে যাচ্ছি। সকলে বলে, দ্য শো মাস্ট গো অন! আর আমার বাবা বলেন, পুরুষ মানুষের ব্যথা হয় না। তবে ব্যথা হয়েছে অল্প। আপনাদের সকলের শুভকামনার জন্য ধন্যবাদ।’
গত রোববার অসুস্থ ছেলেকে দেখতে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ছুটে যান অভিষেকের বাবা মেগাস্টার অমিতাভ বচ্চন ও বোন শ্বেতা বচ্চন। বর্তমানে ভারতের মধ্যপ্রদেশে মনি রত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’ সিনেমার শুটিং করছেন ঐশ্বরিয় রাই বচ্চন। মেয়ে আরাধ্যকে নিয়ে সেখানেই রয়েছেন তিনি। এজন্য হাসপাতালে দেখা যায়নি তাকে।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি