ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিগ বসের ঘরে রক্তারক্তি কাণ্ড


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১২:২৬

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের ঘরে ঝামেলা কোনো নতুন ঘটনা নয়। তবে খুব কম সময়ই সেই ঝামেলা শারীরিক নিগ্রহ বা হাতাহাতির জায়গায় পৌঁছায়। বুধবার তেমনই এক ঘটনার জন্য বিগ বস ওটিটির ঘর থেকে বের করে দেওয়া হলো শোয়ের প্রতিযোগী জিশান খানকে।

বিগ বসের অন্য দুই প্রতিযোগী প্রতীক সহজপাল এবং নিশান্ত ভাটের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতির জেরে জিশানের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে শো কর্তৃপক্ষ।

বিগ বস হাউজের ভেতরের দৃশ্য ইতোমধ্যেই সামনে এসেছে। একটি টাস্ক চলাকালীন শার্টলেস জিশানকে লাল রঙের একটি পতাকা নিশান্তের হাত থেকে ছিনিয়ে নিতে দেখা যায়। তাকে আটকাতে যান প্রতীক সহজপাল। এরপর জিশানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন আরও দুই প্রতিযোগী। শুরু হয় ধাক্কাধাক্কি।

এর পরই বিগ বস কর্তৃপক্ষ ঘোষণা করে, জিশানকে ঘরের বাইরে চলে যেতে হবে। জিশানের খাস বন্ধু দিব্যা আগারওয়াল শুরু থেকেই তাকে থামানোর চেষ্টা করছিলেন। তাই বিগ বস কর্তৃপক্ষের সিদ্ধান্ত শুনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় দিব্যাকেও।

বাড়ি ফিরে জিশান বেশ কিছু ছবি ইনস্টাগ্রামের দেয়ালে পোস্ট করেন। যেখানে শার্টলেস জিশানের বুকে, হাতে চোটের দাগ দেখা যাচ্ছে। সেই ছবির সঙ্গে কোনো মন্তব্য যোগ করেনি জিশান, শুধু জোড় হাতের একটি ইমোজি দিয়েছেন।

ওই ছবি দেখে কমেন্ট বক্সে ক্ষোভ উগড়ে দিচ্ছেন জিশান ভক্তরা। তাকে বিগ বসের ঘরে ফেরানোর দাবিতে অনড় তারা। টিনা দত্ত, রেহানা পন্ডিতের মতো টিভি তারকারাও জিশানের পাশে দাঁড়িয়েছেন। টুইটারেও উপচে পড়ছে ক্ষোভ। দিব্যাকে কোণঠাসা করতে জিশানকে ঘর থেকে বের করা হয়েছে বলে সকলের।

এদিকে, গত ‘রবিবার কা ওয়ার’ এপিসোডে বিগ বসের এবারের সঞ্চালক করণ জোহরের রোষের মুখেও পড়তে হয়েছিল জিশানকে। এক নারী প্রতিযোগীকে তিনি বলেছিলেন, ‘মেয়ে হয়ে জন্মেছো নিজের সীমার মধ্যে থাকো’। জিশানের এই পুরুষতান্ত্রিক মানসিকতার কড়া ভাষায় নিন্দা করেন করণ।

প্রীতি / প্রীতি

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের