বিএসইসির কমিশনার তারিকুজ্জামানকে অব্যাহতি
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এটিএম তারিকুজ্জামানকে অব্যাহতি দেয়া হয়েছে। তিন মাস সময় দিয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
চলতি বছরের ৮ মে আওয়ামী লীগ সরকার এটিএম তারিকুজ্জামানকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়। কমিশনে নিয়োগের আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, বিএসইসির কমিশনার এটিএম তারিকুজ্জামানকে তার সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী অব্যাহতি প্রদানের জন্য তিন মাসের নোটিশ দেয়া হলো। সে হিসাবে তিনি চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আর কমিশনার পদে বহাল থাকবেন না।
এমএসএম / জামান
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার