ছেলের মা হলেন নুসরাত
দীর্ঘ অপেক্ষা আর জল্পনা-কল্পনার অবসান হলো। থেমে গেল সব গুঞ্জনের বাতাস। অবশেষে মা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নবজাতকের ওজন ২ দশমিক ৯ কেজি।
জানা গেছে, কলকাতার পার্ক স্ট্রিটের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে হয়েছে তার অস্ত্রোপচার। হাসপাতালটির ৫১১ নম্বর বেডে রয়েছেন তিনি। নুসরাত এবং তার নবজাতক দুজনই সুস্থ রয়েছে। সন্তান জন্মদানের সময় নুসরাতের ইচ্ছা অনুযায়ী তার পাশে ছিলেন যশ দাশগুপ্ত। প্রেমিকার সার্বক্ষণিক দেখভালও করছেন তিনি।
এর আগে বুধবার (২৪ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে হাসপাতালে আনা হয় নুসরাত জাহানকে। এ সময় তার সঙ্গে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত। তিনিই নুসরাতকে ভর্তি করিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পরই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে নুসরাত জাহান ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে বছর গড়াতেই তারা আলাদা হয়ে যান। নুসরাত জানান, রেজিস্ট্রি করে নয়, কেবল ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন তারা। সেজন্য আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের প্রয়োজন বোধ করেননি অভিনেত্রী। যদিও এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন নিখিল। সেটি এখনো চলমান রয়েছে।
অন্যদিকে নিখিলের সঙ্গে বসবাসকালীন যশের প্রেমে পড়েন নুসরাত। শোনা যায়, এই প্রেমের জন্যই তাদের সংসার ভেঙেছে। তবে বিতর্কে কান দিতে নারাজ নুসরাত-যশ দুজনই। তারা নিজেদের মতো চুটিয়ে প্রেম করে গেছেন।
চলতি বছরের শুরুর দিকেই নুসরাতের মা হওয়ার গুঞ্জন ছড়ায়। তখনই নিখিল জৈন স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই সন্তানের পিতা নন। সেই সুবাদে সবাই ধরে নেন, যশই এই সন্তানের পিতা। যদিও নুসরাত কিংবা যশ কেউই এ বিষয়ে মুখ খোলেননি। তবে সন্তান জন্মদানের সময় নুসরাতের পাশে থেকে যশ ঠিকই বুঝিয়ে দিয়েছেন তিনিই এই ছেলের বাবা।
জামান / জামান
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?