ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কলকাতা বিমানবন্দরে ৪ হাজার কোটি রুপির তেজস্ক্রিয় পাথর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৩:২৮

কলকাতা বিমানবন্দর চত্বরের সামনে থেকে চারটি ঝলমলে পাথর উদ্ধার করেছে সিআইডি। ধারণা করা হচ্ছে, পাথরগুলো শক্তিশালী তেজস্ত্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম, যার এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। সব মিলিয়ে যে পরিমাণ পাথর পাওয়া গেছে, তার আনুমানিক দাম ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লাখ রুপি। খবর আনন্দবাজার অনলাইনের।

চারটি পাথরের মোট ওজন ২৫০ দশমিক ৫ গ্রাম। সিআইডি জানিয়েছে, ওই পাথরগুলো ছিল হুগলির বাসিন্দা দুই যুবকের কাছে। একজনের নাম সাইলান কর্মকার। বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যেরই সিঙ্গুরে। অন্যজনের নাম অসিত ঘোষ। তিনি রাজ্যের পোলবার বাসিন্দা। কলকাতা বিমানবন্দরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ করেই ক্যালিফোর্নিয়ামের কথা জানতে পারেন তদন্তকারীরা। আপাতত পাথরগুলো বাজেয়াপ্ত করে সেগুলো সত্যিই তেজস্ত্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম কি না, তা জানতে গবেষণাগারে পাঠানো হচ্ছে।

সিআইডির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পাথরগুলো ছাই রঙের। সেগুলো অন্ধকারেও ঝলমল করছে। ক্যালিফোর্নিয়াম বিশ্বের অন্যতম দামি তেজস্ক্রিয় পদার্থ। এ পাথর ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। এমনকি বিস্ফোরক চিহ্নিত করার যে যন্ত্র, তাতেও কাজে লাগে ক্যালিফোর্নিয়াম।

প্রীতি / প্রীতি

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প