ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাইডেন-বেনেট বৈঠক আজ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৩:৪১

ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আজ হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই বৈঠকে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চাপ দেয়ার জন্য এবং ইসরাইলের জন্য দ্বিপাক্ষিক সমর্থন জোরদারের ব্যাপারে আহ্বান জানাবেন।

গত জুনে নাফতালি বেনেট (৪৯) ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেনেট তার প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন বেনেট। যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘বাইডেন ইসরাইলের সত্যিকারের পুরোনো বন্ধু। যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন এবং ইসরাইলেও নতুন সরকার। বৈঠকে আমি ইরানের ওপর আলোকপাত করব।’

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকেনের সাথে বৈঠককালে বেনেট বলেছেন, প্রাথমিকভাবে আঞ্চলিক পর্যায়ে ইরানের প্রভাব এবং তেহরানের পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা হ্রাসে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা ও শুভকামনা আশা করেন।

ব্লিংকেন বেনেটকে বলেছেন, ইসরাইলের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকারে অটল এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উভয়ের উদ্বেগ অভিন্ন।

ওবামা প্রশাসনের মধ্যস্থতায় ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তির সরাসরি কঠোর সমালোচনা করার মাধ্যমে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডেমোক্র্যাট নেতাদের থেকে অনেক দূরে সরে যান। যুক্তরাষ্ট্রের ওই প্রশাসনে বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিনকেনের সাথে সাক্ষাতের সময় নতুন পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেছিলেন, ‘বিগত কয়েক বছর ধরেই ভুল করা হচ্ছিল। আমরা এক সাথে কাজ করে এসব ভুলের নিরসন ঘটাব।’

প্রীতি / প্রীতি

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প