ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপির ৪২২ নেতাকর্মী নিহত : ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ১:৪৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে জুলাই-আগস্টের আন্দোলনে ৮৭৫ জন নিহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। এরমধ্যে ৪২২ জন বিএনপির নেতাকর্মী ও সমর্থক। রবিবার (১৫ সেপ্টেম্বর) গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপির দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন পরিক্রমা। এখানে বিএনপির অবদান খাটো করার কোনো অবকাশ নেই।

তিনি বলেন, এ বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস, গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনাবিধূর স্ত্রীর আর্তনাদ। তাদের সবার ১৬ বছরের রক্ত, শ্রম দিয়ে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই।

বিএনপি মহাসচিব বলেন, বস্তুত ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ৪২২ জন, ২০২৩ সাল পর্যন্ত শহীদ ১হাজার ৫৫১ জন, গুম ৪২৩ জন (সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় ৭০০ জন), আসামি ৬০ লাখ এবং মামলা দেড় লাখ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন।

কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ঐক্য বিনষ্ট হতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, বিভেদ নয়, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখাই মূল কাজ।

ছাত্র-জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প-কারখানায় আন্দোলন করছে আর ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের বিষয় নিয়ে নানাভাবে উস্কানি দেয়া হচ্ছে। ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে মির্জা ফখরুলের দাবি, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান এবং সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Aminur / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন