মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু শিক্ষার্থীর অসুস্থ হওয়া এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি বলেন, একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং কোমলমতি শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় থাকা শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। তাদের জীবন রক্ষায় সর্বোচ্চ উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকারকে বহন করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান।
জালালুদ্দীন আহমদ বলেন, এত বড় একটি দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পুনর্বাসন এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা জরুরি। আমরা এ বিষয়ে সরকারের দায়িত্বশীল বক্তব্য ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি। ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, মাদ্রাসাগুলো এ দেশের দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের চর্চা এবং প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের যেকোনো সংকট ও বিপর্যয়ে রাষ্ট্রের দায়িত্বশীল সহযোগিতা প্রত্যাশিত। আমরা চাই, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দাঁড়াবে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে গিয়ে জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশিদ।
তারা দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
aliul / aliul
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু
ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না
আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির
ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না
জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি