গরম অব্যাহত থাকতে পারে ৩ দিন
স্থল নিম্নচাপটি বাংলাদেশের সীমানা থেকে সরে যাওয়ায় সারাদেশে বৃষ্টি কমেছে। এ অবস্থায় সোমবার থেকে সারাদেশে গরম বেড়েছে। আগামী তিন দিন দেশে গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এসময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বর্ষা বিদায় নিচ্ছে। সারাদেশে এখন টানা বৃষ্টির সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। এরপর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তবে সোমবার থেকে বৃষ্টি অনেকটা কমে গরম বাড়তে থাকে।
সোমবার দেশে সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে। সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।
এমএসএম / জামান
‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’
ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা
ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি
ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে’
সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান
বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস
লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলো
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি