ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নেতাকর্মীদের দুটি নির্দেশনা দিল আওয়ামী লীগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ১:৩১

দেশে চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের দুটি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। এ নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।

নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা- আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে ১. থানায় অভিযোগ দিন, ২. অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন।

এতে আরও বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়, আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেব। এছাড়া তারা সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন।

এমএসএম / জামান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস