নিবন্ধন পেলো জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, প্রতীক মাথাল
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। দলটির জন্য ‘মাথাল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ইসিসচিব শফিউল আজিমের হাত থেকে নিবন্ধনের কপি নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেন, অন্যায়ভাবে আমাদের নিবন্ধন আটকে রাখা হয়েছিল। আজকে ন্যায়বিচার পেয়েছি। আমরা মাথাল প্রতীক পেয়েছি।
গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার জন্য হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ইসি যে আপিল করেছিল সেটি কমিশন প্রত্যাহার করায় হাইকোর্টের রায় বাস্তবায়নে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নিয়মানুযায়ী এরই মধ্যে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে কমিশন। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপিত না হওয়ায় দুপুর সাড়ে ১২ টায় নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের নেতাদের হাতে তুলে দিল ইসি।
এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ নেতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’