করোনা নিয়ে ব্যবসায়িক রাজনীতি হচ্ছে : মির্জা আব্বাস
দেশে করোনা নিয়ে ব্যবসায়িক রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার রাজধানীর গোরানে ফ্রেন্ডস কনভেনশন সেন্টারে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘করোনা হেল্প সেল’-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
করোনা নিয়ে দেশে রাজনীতি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, করোনা নিয়ে ব্যবসায়িক রাজনীতি হচ্ছে, রাষ্ট্রীয় রাজনীতি হচ্ছে ও জাতীয় রাজনীতি হচ্ছে। আমরা করোনা নিয়ে কোনো রাজনীতি করতে চাই না।
মির্জা আব্বাস বলেন, করোনা নিয়ে আর রাজনীতি নয়। টিকা নিয়ে রাজনীতি নয়। আমি আজকে আহ্বান জানাব, আসুন সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে এই করোনাকে প্রতিহত করি। অন্যান্য দেশের মতো আমার দেশে কিন্তু খুব খারাপ অবস্থা হয় নাই। আর যেন খারাপ অবস্থা না হয়। আমি সরকারের প্রতি আহ্বান জানাব যে, ভেবে চিন্তে দেখেন। মানুষকে মরতে দেয়া যাবে না। শুধু লকডাউন দিলে শেষ হয়ে যাবে না। লকডাউনে দিয়ে গরীব মানুষের খাবারের ব্যবস্থা করতে হবে।
টিকা সংগ্রহে বিলম্বের প্রশ্ন তুলে তিনি বলেন, কেনো আমাদের টিকা দিতে এতো দেরি হলো, আমাদের এতো দেরিতে শুরু হলো কেনো? কেনো ভারতীয় গিফটের মাধ্যমে শুরু হলো? আমরা এডভান্স পুরো টাকা দিয়েছি, সেই টিকা কেনো দেশে আসে নাই। এখন খুঁজে খুঁজে টিকা আনতেছে। আজকে মর্ডানার, কালকে ফাইজার ও পরশু সিনোভ্যাক্স। কেনো আমরা একসাথে আনতে পারছি না? কারণ একটাই বিশেষ ব্যক্তিদের সুবিধা দেয়ার কথা ছিলো, সেই বিশেষ ব্যক্তিদের সুবিধা দিতে না পেরে দেরি হয়ে গেছে। সেই বিশেষ ব্যক্তিদের খবর নাই, আমাদের ঔষধেরও খবর নাই। এই হচ্ছে অবস্থা।
মহিলা দলের সভপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রীতি / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন