সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।
একই সময়ে, ভিডিও কলে যুক্ত হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাসভবনে যান জাতীয় নাগরিক পার্টির নেতারা।
সাক্ষাৎকালে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারীসহ উপস্থিত নেতারা মরহুমের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিবারের সদস্যরা জানান, ইতোমধ্যে নিহত মুফতি নাসরুল্লাহর মরদেহ সৌদি আরবেই দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফন প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মরহুমের ভগ্নিপতি ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।
সাক্ষাৎকালে মরহুমের তিন শিশু সন্তানের খোঁজখবর নেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।
এ সময় তিনি নিহত নাসরুল্লাহ বদরের সঙ্গে নিজের স্মৃতির কথা স্মরণ করে বলেন, নাসরুল্লাহ ভাই লালবাগ মাদরাসায় পড়াকালীন সময় আমাদের চার ব্যাচ সিনিয়র ছিলেন। যখনই দেখা হতো, হাসিমুখে কথা বলতেন। লালবাগ শাহী মসজিদের বারান্দায় দীর্ঘ সময় তাকে কিতাব অধ্যয়ন করতে দেখতাম। কখনো কখনো ফজরের নামাজ আদায় করতে গিয়ে দেখেছি, তিনি সারারাত কিতাব নিয়ে বসে আছেন। তিনি বাবরি চুল রেখেছিলেন ওমরায় গিয়ে কাটার জন্য। আল্লাহ তায়ালা তার সেই ইহরামের কাপড়কেই কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন। জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করে আজীবনের জন্য তাকে নিজের মেহমান বানিয়ে নিয়েছেন।
তিনি আরও বলেন, এত অল্প বয়সে তিনটি শিশুর পিতৃহারা হওয়ার বেদনা অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সার্বিক সহযোগিতা করা সবার মানবিক দায়িত্ব।
এদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, মুফতি নাসরুল্লাহ ভাইকে আল্লাহ তায়ালা কবুল করেছেন। আপনারা তার পরিবারের দায়িত্ব নিয়েছেন, নিশ্চয়ই এর জন্য মহান আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাবেন।
নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহকে নাহিদ ইসলাম বলেন, মুফতি নাসরুল্লাহ ভাইকে আল্লাহ তায়ালা কবুল করেছেন। আপনারা তার পরিবারের দায়িত্ব নিয়েছেন, নিশ্চয়ই আপনারা এর উত্তম প্রতিদান পাবেন।
সাক্ষাৎ শেষে উপস্থিত নেতারা মরহুম মুফতি নাসরুল্লাহ বদরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি ও তৌফিক দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
aliul / aliul
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত