'সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে', কেন বললেন জামায়াত আমির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলায় দোষীদের খুঁজে শাস্তি দিতে ব্যর্থ হলে, সরকারকে উচ্চমূল্যে এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে জামায়াত আমির লেখেন, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।
এ হামলা কাপুরুষোচিত উল্লেখ করে তিনি লেখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার-এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
বুধবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার বাড়িতে হামলার খবর দেন নুসরাত।
তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।
aliul / aliul
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির
'সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে', কেন বললেন জামায়াত আমির
এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী
গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু
ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না
আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী