স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম : দুদু
ঐতিহাসিক ৭ নভেম্বরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ৭ নভেম্বরের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শুধু ৭ নভেম্বর নয়, এ বিষয়ে সারা বছর আলোচনা হওয়া প্রয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আজকের আলোচনায় মহান ৭ নভেম্বরের সংগ্রাম, প্রেক্ষাপট, প্রভাব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচকেরা সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক বিষয় আলোচনায় এসেছে, যা এর আগে সেভাবে আলোচিত হয়নি। ৭ নভেম্বরের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে বারবার তুলে ধরতে হবে।
তিনি বলেন, ৭ নভেম্বর শুধু সিপাহি অভ্যুত্থান ছিল না, এটি ছিল সিপাহি-জনতার অভ্যুত্থান। এর আগে, ৩ নভেম্বর যে ঘটনা ঘটেছিল, সেটি ছিল স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী। বাংলাদেশকে অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত করার যে ইঙ্গিত তৈরি হয়েছিল, তা জনগণ বুঝতে পেরে অল্প সময়ের মধ্যেই জেগে ওঠে। সেনাবাহিনী ও সিপাহিরা বিদ্রোহ করেন। সেই বিদ্রোহের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবমূর্তি সামনে আসে।
বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসায় অন্তরীণ করে রাখার বিষয়টি সেনাবাহিনী ও সাধারণ মানুষ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছিল। এ কারণে তারা বিদ্রোহে অংশ নেয়। এই অভ্যুত্থান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেরই একটি অংশ।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, ১৯৭১ সালে এক পক্ষ পাকিস্তানের কাঠামোর মধ্যে থেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা করেছিল, অন্য পক্ষ পাকিস্তান থেকে বেরিয়ে এসে নতুন দেশ গড়তে চেয়েছিল। শহীদ জিয়াউর রহমান দ্বিতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা সঠিক নয়।
তিনি বলেন, ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান ঘর ছেড়ে জনতার মধ্যে মিশে যাননি। অন্যদিকে ২৬ মার্চের প্রথম প্রহরে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার সুযোগ বন্ধ হয়ে যায়। এরপর পাকিস্তানি বাহিনী জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধাদের লক্ষ্যবস্তু করে হত্যা চালায়।
শেখ মুজিবুর রহমানের শাসনামলের সমালোচনা করে দুদু বলেন, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হলেও পরবর্তী সময়ে দেশে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময়ে মানুষের ক্রয়ক্ষমতা ছিল না।
তিনি আরও বলেন, দেশে দুর্ভিক্ষ চলাকালে শেখ মুজিবুর রহমানের দুই ছেলের বিয়েতে সোনার মুকুট পরানো এবং ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আশপাশে আয়োজন করে খাবার পরিবেশনের ঘটনা ছিল জাতির সঙ্গে নির্মম রসিকতা।
দুদু বলেন, ৭ নভেম্বরের গুরুত্ব সারা বছর বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই ইতিহাস জানানো গুরুত্বপূর্ণ।
আয়োজক সংগঠনের সভাপতি এলবার্ট পি কস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কৃষকদলের সাবেক নেতা শাজাহান মিয়া সম্রাট, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভিপি শহীদসহ অনেকে।
aliul / aliul
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম : দুদু
‘সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি’
সৌদি যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান পাশে থাকবে
‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন’
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির
'সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে', কেন বললেন জামায়াত আমির
এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী
গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী