ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সৌদি যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান পাশে থাকবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২৬ দুপুর ৪:৫

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেছেন, সৌদি আরবের পাশে সারা বিশ্বের ২০০ কোটি মুসলমান রয়েছে। সৌদি সরকার যুদ্ধের জন্য আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সৌদি আরবের মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ঘোষণা দিচ্ছি, সৌদি আরবের পাশে সারা পৃথিবীর ২০০ কোটি মুসলমান রয়েছে। আমরা অপেক্ষায় আছি। সৌদি সরকার যুদ্ধের জন্য আহ্বান করলে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান তাদের পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত।

অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। তখন বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের উৎখাত করেছিল। সে সময় বাংলাদেশ যেমন সৌদি আরবের পাশে ছিল, আজও ইনশাআল্লাহ পাশে রয়েছে।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে জাতিসংঘের মাধ্যমে হুথিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, যুদ্ধের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা করেছে, তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাসের উদ্দেশে খেলাফত আন্দোলনের আমির বলেন, আপনারা বাংলাদেশের সব মুসলমানকে পাশে পাবেন। প্রয়োজন হলে বিশ্ব ঐক্যের আহ্বান করুন, সারা পৃথিবীকে আপনাদের সঙ্গে পাবেন।

বিক্ষোভ সমাবেশে সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

aliul / aliul

সৌদি যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান পাশে থাকবে

‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন’

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির

'সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে', কেন বললেন জামায়াত আমির

এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী

গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না