আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪
সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দুই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (২ জুন) আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের হুমায়ুনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
দগ্ধরা হলেন- ওই বাড়ির ভাড়াটিয়া মো. আউয়াল (৩৫), তার ১০ বছরের মেয়ে আফিয়া, স্ত্রী রেনু বেগম (২৫) এবং আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম (২৬)। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে হাকিম মিয়া (৪০) ও আদুরি বেগম (২৭) আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন পোশাক শ্রমিক এবং আফরোজা নতুন ভাড়াটিয়া। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে ওই এলাকার হুমায়ুনের এক তলা বাড়িতে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় সমাজভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমরা ভোর ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমরা আগুন ও রোগী কাউকেই পাইনি। তারা একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে আমরা তাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেই। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না