ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও রয়ে গেছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ২:৩

আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বে যেসব কর্মকর্তারা ছিলেন তারা এখনও সেই দায়িত্বে রয়ে গেছেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

৫ আগস্টের পরিবর্তন কোনো ছোটখাট বিষয় না বলে মনে করেন বিএনপির মহাসচিব। তার মতে, এরমাধমে একটা জাতি ও গোটা দেশকে বদলে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের মতো দেশে এই ধরনের পরিবর্তনের ফলে তখন তদবির অসংখ্যগুণ বেড়ে যায় বলে দাবি করেন মির্জা ফখরল। তিনি বলেন, তখন সবাই নতুন সরকারের কাছাকাছি যেতে চায়। ফলে, আমরা যদি আশা করি, এই সরকার এতো দ্রুত সবকিছু ম্যানেজ করবে—এটা আশা করা ঠিক হবে না।ফখরুল বলেন, এখনও তাদের সরিয়ে পরিবর্তনের পক্ষের কিংবা নিরপেক্ষ লোক বসানো সম্ভব হয়নি। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ কম হচ্ছে, সেই কারণে এখানে একটা শূন্যতা তৈরি হচ্ছে। এই কারণে বিপ্লবের পর থেকে যে ঘটনাগুলো শুরু হয়েছে, তা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।   

“প্রথমে আনসারদের ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে। সরকারকে বিপদগ্রস্ত করার জন্য। এরপর বিভিন্ন ধরনের লোকজন তাদের দাবি-দাওয়া নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্ঠা করেছে। দুর্ভাগ্যজনকভাবে সর্বশেষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের ঘটনা (ছাত্রদের হত্যা), সেটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না” —বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

“রাষ্ট্রের মধ্যে বর্তমানে যে সংকট আছে, তা উত্তরণে রাজনৈতিক দলগুলোর বেশি-বেশি আলোচনা করা দরকার। সেটা হয়তো কোনো কারণে সম্ভব হচ্ছে না। অন্তবর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা কিছুটা কম হচ্ছে”—বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

এ সংকট শতভাগ রাজনৈতিক বলে মনে করনে মির্জা ফখরুল। তিনি বলেন, “৫ আগস্টের পরিবর্তনটা রাজনৈতিক। এর দীর্ঘ আন্দোলনটা ছিল রাজনৈতিক। এখন সেই সেখানে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছে।

এমএসএম / এমএসএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস