পিজি হাসপাতালের সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউতে) ভর্তি করানো হয়েছে৷
নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, মান্না ভাইকে শনিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্না কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সে সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।
নাগরিক ঐক্য দাবি করে, নিষ্ঠুর-নিপীড়ক হাসিনা সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করে। কারামুক্ত হওয়ার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি।
এমএসএম / জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’