ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

তিন জেলাকে অগ্রাধিকার দিয়ে গাড়ি কিনতে চান ইসি কর্মকর্তারা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১২:১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কার্যালয়ের পাঁচটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে পুড়িয়ে দেওয়া গাড়িগুলোর মধ্যে তিন জেলায় অগ্রাধিকার দিয়ে গাড়ি কেনা প্রয়োজন বলে জানিয়েছে ইসি কর্মকর্তারা।সম্প্রতি ইসির মাসিক সমন্বয় সভায় বিষয়টি ইসি সচিব শফিউল আজিমকে অবহিত করেন কর্মকর্তারা।

সভায় কর্মকর্তারা জানান, আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ কার্যালয়ের ৫টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। কার্যালয়গুলোতে ব্যবহারের জন্য জরুরিভিত্তিতে ভাড়াকৃত গাড়ির ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণসহ এ সংক্রান্ত কার্যক্রম বাজেট এবং সাধারণ সেবা অধিশাখা হতে গ্রহণ করা প্রয়োজন।

কর্মকর্তারা জানান, ঢাকা, চট্টগ্রাম ও টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তার জন্য অগ্রাধিকারভিত্তিতে প্রতিস্থাপক জিপ গাড়ি ক্রয় করা যেতে পারে এবং পর্যায়ক্রমে আঞ্চলিক নির্বাচন অফিসারের পুরোনো গাড়ি অকেজো ঘোষণাপূর্বক নতুন জিপ গাড়ি প্রতিস্থাপন করা যেতে পারে। ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত গাড়ি ও অফিস ভবনে ক্ষতিগ্রস্ততার পরিমাণ নিরূপণের জন্য যুগ্মসচিবকে (প্রশাসন ও অর্থ) আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করার পক্ষে মত দেন কর্মকর্তারা।

ইসি কর্মকর্তাদের জন্য গাড়ি ক্রয়ের বিষয়টি বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা শাখার উপসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের

পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি

কোন গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার

বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঋষি মাশরুমে নতুন সম্ভাবনা

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ