ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ১২:৩৬

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন আবেদন নামঞ্জুর করেন।

এম এ মান্নানের জামিন আবেদনের শুনানি নিয়ে আজ সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলও করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে। আধা ঘণ্টার শুনানিতে দুপক্ষের আইনজীবীদের কথা শোনার পর জামিন নামঞ্জুর করে আদেশ দেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। শুনানি শেষে আদালত থেকে বের হয়ে পুলিশ রিমান্ড না চাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান বাদীর আইনজীবী।

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালত তাকে কারাগারে পাঠান।

সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

T.A.S / T.A.S

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত