বিএনপি নেতা তপুকে দেখতে হাসপাতালে রিজভী
রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুকে দেখতে হাসপাতালে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির বিপরীতে অরোরা স্পেশালাইজ হাসপাতালে যান তিনি। এ সময় তপুর চিকিৎসার খোঁজখবর নেন রিজভী।
স্পাইনাল সার্জন ডা. রুস্তম আলীর তত্ত্বাবধানে বিএনপি নেতা তপুর মেরুদণ্ডে অপারেশন করা হয়। তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দেশেকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসর শাস্তির দাবি এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলা-হত্যার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, গত ৫ আগস্ট পর আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেলেও অনেক নেতাকর্মী ঘাপটি মেরে আছে। এদের কাছে অনেক কালোটাকা। শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে বিদেশ থেকে ঋণ নিয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা। টাকা পাচার হয়েছে ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা। বাকি টাকা দিয়ে কিছু উন্নয়ন করলেও তার মধ্যে থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করেছে। সেই কালো টাকা ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা।
T.A.S / T.A.S
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’