ডেঙ্গু মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের জরুরি সভা অনুষ্ঠিত
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ সচিব আবু হেনা মোরশেদ জামান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়৷
সভায় ডেঙ্গু রোগের সংক্রমণ হতে নাগরিকদের রক্ষাকল্পে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় মশক নিধন অভিযান যথাযথভাবে বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড়ভাবে তদারকির জন্য ১০টি টিম গঠন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কাজ করবে ৪টি টিম, ৩টি টিম উত্তর সিটি কর্পোরেশনে কাজ করবে৷ নারায়ণগঞ্জ, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশনে কার্যপরিচালনার জন্য গঠিত হয়েছে ১টি টিম৷
এছাড়াও ঝুঁকিপূর্ণ পৌরসভাসমূহ যেমন- সাভার, দোহার, তারাব, রূপগঞ্জ ও অন্যান্য পৌরসভার জন্য আরও একটি টিম গঠন করা হয়েছে৷ ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব মোকাবেলার কাজটি সমন্বয় সাধন এবং তথ্য সংগ্রহের জন্য ৭ সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করা হয়েছে৷ এসকল কমিটিতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাদের টীম প্রধান করা হয়েছে।
গঠিত টিমগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাগণের সাথে সমন্বয়পূর্বক দৈনিক কমপক্ষে ৩টি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এলাকা পরিদর্শন করবেন এবং ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রম মনিটরিং ও তদারকি করবেন।স্থানীয় সরকার বিভাগের তথ্য সংগ্রহ কমিটির নিকট নিয়মিতভাবে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় গৃহীত পদক্ষেপ এবং অভিযান পরিচালনা সংক্রান্ত সচিত্র প্রতিবেদন দাখিল করবেন।জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় গৃহীত পদক্ষেপ এবং অভিযান পরিচালনা সংক্রান্ত প্রতিবেদন নিয়মিতভাবে ওয়েবসাইট, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যবস্হা গ্রহণ করবেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো: নজরুল ইসলাম, জনাব এ কে এম তারিকুল আলম, মো: ফজলুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ. এইচ. এম. কামরুজ্জামানসহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / জামান
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট
ট্রেনে উঠতে না পারার শঙ্কা : আগেভাগেই স্টেশনে যাত্রীরা
ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ
প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’
ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের
পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মহানগর নিয়ে খুবই সিরিয়াস: ডিএসসিসি প্রশাসক
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই
দোকান থেকে অনলাইনে ট্রেনের টিকিট কেটে বিপাকে অনেক যাত্রী
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে