বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিরের সঙ্গে বেবিচক চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) এ সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে বেবিচক চেয়ারম্যান মন্ত্রণালয়ের সচিবকে বেবিচকের বিভিন্ন চলমান কার্যক্রম ও উন্নয়নমূলক প্রকল্পসমূহ সম্পর্কে অবহিত করেন। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল- তৃতীয় টার্মিনালের নির্মাণ কার্যক্রম, জনবল, বিমানবন্দরের নিরাপত্তা এবং বিমানবন্দরের সার্বিক সেবার মান বৃদ্ধি ইত্যাদি।
এছাড়া তিনি আগামী ১ অক্টোবর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন স্থানে ঘোষিত ‘নীরব এলাকা’ কর্মসূচির সফল বাস্তবায়ন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য গৃহীত কার্যক্রম সম্পর্কেও সচিবকে অবহিত করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেবিচকের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং চলমান প্রকল্পগুলো দ্রুতগতিতে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (এটিএম), সদস্য (অর্থ), সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স), সদস্য (নিরাপত্তা), প্রধান প্রকৌশলী, পরিচালক (প্রশাসন)-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা চাইল বাংলাদেশ
নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত
দেশের স্বার্থের অগ্রাধিকারে সব দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব থাকবে
পাঁচ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি : গ্রেপ্তার ৬ জন ২ দিনের রিমান্ডে
সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী
ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু
বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান
আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ
অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম
সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা