ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রওশন, জিএম কাদের ও মজিবুল হককে গ্রেপ্তারের দাবি বাংলাদেশ এলডিপির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৪:৫৯

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও অবৈধ ভোটারবিহীন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে অনুষ্ঠিত একাধিক নেতার সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০১৫ সাল থেকে পরপর তিনটি অবৈধ, ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে তারা বাংলাদেশে আওয়ামী লীগের ফ্যাসিজমের দোসর ও সহযোগী হিসেবে সঙ্গ দিয়েছে।

বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, গণমাধ্যমে জাতীয় পার্টির ফ্যাসিবাদ তোষণ ও সুবিধা গ্রহণের বিষয়ে নানারকমের আবেগি ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মূলত দেশে আধিপত্যবাদী শক্তিকে নির্মূল করতে হলে ফ্যাসিজমের সরাসরি সহযোগী জাতীয় পার্টির নেতাকর্মীদের বিচার করা ছাড়া কোনো বিকল্প নেই।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে বিগত তিনটি গণবিরোধী, ভোটারবিহীন নির্বাচনের প্রধানতম সহযোগী জিএম কাদের, রওশন এরশাদ, মুজিবুল হককে গ্রেপ্তার করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে এই দোসররাও বাদ যাবে না। দেশের ইতিহাসের সামনে উপমা তৈরি করতে হবে। ফ্যাসিজমকে সহায়তা করলে জনগণ এর বিচার করে।

তা ছাড়া তিনি বলেন, চক্রান্ত এখনো থেমে নেই। ঘরে-বাইরে-বন্ধুর চেহারা-পরিচয়ে শেখ হাসিনার দোসররা সামনে আসছে। সামনে উঠে আসছে রংপাল্টানো ব্যক্তিরা। সরকার ও রাজনৈতিক দলগুলোকে সতর্কতার সঙ্গে এ সব মোকাবিলা করতে হবে।

মতবিনিময়ে বাংলাদেশ এলডিপির সিনিয়র সহসভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব তমিজউদদীন টিটো, সিনিয়র যুগ্ম মহাসচিব এমএ বাসারসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস