ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ আইন, ১৯৭৩ সংশোধন জরুরি : আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ বিকাল ৬:৫০

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরং সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন, ১৯৭৩ সংশোধন জরুরি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধনে ৮টি প্রস্তাব তুলে ধরা হয়। খসড়া সংশোধনী প্রস্তাবে ৩টি নতুন ধারা ও ২টি উপধারা যুক্ত করা সহ ৩টি ধারায় সংশোধন প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবে বলা হয় ৪এ, ১৩এ ও ২০এ নামে ৩টি নতুন ধারা, ৩(৩) ও ১২(২) নামে ২টি নতুন উপধারা যোগ করা এবং ৩(২)(এ), ৪(২) ও ১৯ ধারায় সংশোধন আনা যেতে পারে। এটি এখনও শুধু প্রস্তাবনা আকারেই রয়েছে। মতবিনিময় সভার পরও ইমেইলের মাধ্যমে মত জানাতে পারবেন আমন্ত্রিত বিশিষ্টজনরা।

ড. আসিফ নজরুলের সভাপতিত্ব ও সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ।

T.A.S / T.A.S

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত