লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়: হাসান আরিফ
অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। যার যার জায়গা থেকে কাজ করতে হবে৷ প্রত্যেকের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে।’
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে রাজধানীর আরমানিটোলা এলাকার আহমেদ বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজে ‘ডেঙ্গু রোগ প্রতিরোধে সমন্বিত মশক নিয়ন্ত্রণ’ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, যা খুবই উদ্বেগজনক। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২টি টিম গঠন করা হয়েছে।’
হাসান আরিফ বলেন, ‘মন্ত্রী আসছে বলে দেখানোর কিছু নেই। নতুন ঝাড়ু নিয়ে দেখানোর কিছু নেই। কাজ করে যেতে হবে। গণমাধ্যমের ভূমিকাও লাগবে।’
পরিষ্কার- পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করে তিনি বলেন, ‘যার যার জায়গা থেকে কাজ করতে হবে৷ প্রত্যেকের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে।’
প্রসঙ্গত, বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই লাখ ৪৪ হাজার ২৪৬ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন। দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ সময় দেখেছে বাংলাদেশ। সোয়া তিন লাখ মানুষ হাসপাতালে ভর্তির পাশাপাশি এক হাজার ৭০৫ মানুষের প্রাণহানি ঘটে ২০২৩ সালে।
চলতি বছরের শুরুর দিতে ডেঙ্গুর প্রকোপ তেমনটা না থাকলেও কিছুদিন ধরে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। গত আগস্টের চেয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আগস্টের শেষ দিক থেকে ক্রমেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চাপ বাড়তে থাকে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
T.A.S / T.A.S
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের
পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী
স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি
কোন গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার
বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঋষি মাশরুমে নতুন সম্ভাবনা