পুলিশের কাজে বাধা: মামলা থেকে অব্যাহতি পেলেন গয়েশ্বর, রিজভীসহ ১০২ জন
ছয় বছর আগে রাজধানীর শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১০২ জন অব্যাহতি পেয়েছেন। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়া আজ মঙ্গলবার এই আদেশ দেন।
এই তথ্য নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সহসম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন।
মামলা থেকে আরও অব্যাহতি পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব, যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১৮ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট মাজারের সামনে পুলিশের কাজে বাধা ও যান চলাচল বন্ধের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৮ জানুয়ারি বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন টুকুসহ ১০২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ ওই মামলার অভিযোগ গঠন বিষয় শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষ থেকে গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য আসামিদের এ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মামলার অভিযোগপত্র আমলে না নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন।
T.A.S / T.A.S
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ