ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ৯


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২১ বিকাল ৬:৫৮

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে দেশটির ৯ সেনা সদস্য এবং দমকলকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯০ জন। এছাড়া আরো চারজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

কাজাখস্তানের প্রতিরক্ষামন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, ঝাম্বিল প্রদেশের যে সামরিক স্থাপনায় প্রকৌশলগত কাজের জন্য বিস্ফোরক সংরক্ষণ করে রাখা ছিল, সেখানে বৃহস্পতিবার আগুন লাগার কারণ কী তা এখনো স্পষ্ট নয়।

মোট দশটি বিস্ফোরণের পর আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে এসব সেনা নিহত হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ২০১৯ সালে আরিস শহরে একই রকম দুর্ঘটনায় চার জন নিহত হওয়ার পর সেখান থেকে বিস্ফোরকগুলো এনে এই সামরিক ঘাঁটিতে রাখা হয়েছিল।

কাজাখস্তানে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির স্থানীয় শাখা আজাত্তিককে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ পৃথকভাবে আরও জানিয়েছেন, সামরিক ঘাঁটিতে ওই দুর্ঘটনার পর তিনি সরকারের কাছে তার পদত্যাগপত্র ইতোমধ্যে জমা দিয়েছেন।

সামরিক ওই ঘাঁটির দফায় দফায় বিস্ফোরণের পর কর্তৃপক্ষ তার আশেপাশের এলাকার শত শত মানুষকে নিরাপদে উদ্ধার করে নিয়েছে। ঝাম্বিল প্রদেশের সর্ববৃহৎ শহর আলমাতির সঙ্গে সংযোগকারী প্রধান মহাসড়কটিও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫