ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নুসরাতের সন্তান নিয়ে মুখ খুললেন যশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২১ বিকাল ৭:৩

অবশেষে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নায়িকা নুসরাত। তার মা হওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে৷ স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙনের পর গর্ভবতী হওয়ার খবর দেন নায়িকা। নায়ক যশের সঙ্গে তার প্রেম চলছে তখন। তাই সন্তানের বাবা কে এ নিয়েই নানা গুঞ্জন।

অনেকেই ধারণা করছেন প্রেমিক যশের সঙ্গে লিভ টুগেদারের ফল এই ছেলে। তবে এ নিয়ে নুসরাত বা যশ কখনো মুখ খোলেননি৷ তবে নুসরাত গর্ভবতী হওয়ার পর থেকেই তার খোঁজ রেখেছেন যশ। সম্প্রতি হাসপাতালে যাওয়ার পরও প্রেমিকার পাশে ছিলেন তিনি।

বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামী বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী নুসরত জাহান। এসময় সঙ্গে থাকায় সবাই যশের কাছ থেকেই নুসরাতের খোঁজ নিচ্ছেন। তাদের উদ্দেশ্যে যশ জানান, ‘সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন, তারা ভালো আছেন।'

এর আগে বুধবার রাতেই বিশেষ বন্ধু যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা দেন অভিনেত্রী। হাসপাতাল যাওয়ার পথে যশের বাড়িও ঘুরে যান অভিনেত্রী। গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। জানিয়েছিলেন তিনি শুভক্ষণের অপেক্ষায় আছেন।

অভিনেতার কথায়, 'আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।'

জামান / জামান

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ