আফগানিস্তান ছাড়ল অস্ট্রেলিয়া-স্পেন-জার্মানি-ফ্রান্স
আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে শেষ ধাপে লোকজনকে সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। এর মাঝে বেশ কয়েকটি দেশ তাদের লোকজন সরানোর কাজ সমাপ্ত করেছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে জানানো হয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত মার্কিন সেনারা সেখানে অবস্থান করবে। খবর বিবিসির।
শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ১২ হাজার ৫০০ লোককে সরিয়ে নেয়া হয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর ১৪ আগস্ট থেকে দেড় লাখ লোককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
স্পেন তাদের লোকজন সরিয়ে নেয়ার কাজ এরইমধ্যে সমাপ্ত করেছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশটির দুটি সামরিক বিমানে করে সবশেষ শুক্রবার ৮১ জনকে সরিয়ে নেয়া হয় দুবাইয়ে। সেখানে আরো চারজন পর্তুগিজ সেনা এবং ৮৩ আফগান দোভাষীকেও নেয়া হয়।
জার্মানি বৃহস্পতিবারই তাদের লোকজন সরানোর কাজ শেষ করে। জার্মান সেনাবাহিনী ৪ হাজার ১০০ আফগানসহ ৫ হাজার ৩৪৭ জনকে সরিয়ে নেয় কাবুল বিমানবন্দর থেকে।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আরো ১০০ নাগরিকসহ ২ হাজার ৫০০ আফগান ফ্রান্সের মাটিতে পৌঁছায়। স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেন, শুক্রবার সন্ধ্যার পর আর কোনো লোকজনকে সরিয়ে নেবে না দেশটি।
অস্ট্রেলিয়া তাদের লোকজন সরানোর কাজ সম্পন্ন করেছে। ক্যানবেরা আফগান ভিসাধারীসহ ৪ হাজার ১০০ জনকে সরিয়ে নিয়েছে কাবুল বিমানবন্দর থেকে গত ৯ দিনে। কাবুল বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেয়ার কাজ সম্পন্ন করেছে নিউজিল্যান্ডও।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট