ভুল থেকে শিক্ষা নেবেন শিল্পা শেঠী?
জীবন শিক্ষা দিয়েছে, তিনি শিক্ষা নিয়েছেন। থমকে দাঁড়িয়েছেন। আবার পথ চলেছেন। পর্নোকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতার হওয়াসহ কোনো বাধায় তার পথ আটকাতে পারেনি। ভুল থেকে শিখতে শিখতে এগিয়েছেন তিনি। সেই বার্তাই আরো একবার জানান দিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের কয়েকটি পঙক্তি তুলে ধরেছেন শিল্পা। সেখানে লেখা, টুকরো টুকরো ভুল না করলে আমরা কখনই ঘটনাবহুল জীবন পাব না। কিন্তু সেই ভুলগুলো যাতে খুব বিপজ্জনক না হয় বা অন্যের ক্ষতি না করে, সেদিকে আমাদের নজর দিতে হবে। কিন্তু ভুল আমাদের হবেই।
নিজেদের ভুলকে দুভাবে দেখার কথা বলা হয়েছে ওই বইয়ে। ভুল করে অনেকেই সেটাকে ভুলে যেতে পারেন আবার একটা ভুলকে জীবনের এক কঠিন অভিজ্ঞতা হিসেবেও দেখা যেতে পারে। কারণ ওই ভুলগুলোই অনেক শিক্ষা দিয়ে যেতে পারে।
গত এক মাসেরও বেশি সময় ধরে চলা বিতর্ককে কি তবে এক রকম শিক্ষা হিসেবেই দেখছেন শিল্পা শেঠী? কঠিন পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর শিক্ষা নিচ্ছেন তিনি? কারণ, ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা লেখা তেমনই ইঙ্গিত করছে। যার শেষে লেখা, আমি ভুল করব আবার নিজেকে ক্ষমা করব এবং ওই ভুলগুলো থেকে শিখব।
জীবনে ঝড় বয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়িয়েছেন শিল্পা। হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। লড়াই করার, লড়াই করে জেতার জন্য মরিয়া জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী।
জামান / জামান
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি