নিহত সৈকত ও পারভেজের পরিবারের পাশে তারেক রহমান
আওয়ামী স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজ-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার' এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শনির আখড়ায় তারেক রহমানের পক্ষ থেকে 'আমরা বিএনপি পরিবার' সেলের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শোকাহত পরিবারদ্বয়ের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার এবং সাধারণ রিক্সা শ্রমিক নেতা মন্টু, শ্রমিক নেতা আফজাল ও মিন্টুসহ অনেকে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর শনির আখড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সৈকত চন্দ্র দে ও পারভেজ নিহত হন।
T.A.S / T.A.S
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’