ঢাকা বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই, নিশ্চিন্তে উৎসব করুন: আইজিপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৫:২

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পূজা উৎসব পালন করে আসছে। তারা নিশ্চিন্তে এ উৎসব পালন করতে পারবে। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। 

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে এ কথা বলেন তিনি। 

উপস্থিত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, এই উৎসবকেন্দ্রিক কোনো ধরনের জঙ্গি হামলা বা অপ্রীতিকর কোনো ঘটনার আশঙ্কা নেই। তার পরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। তা ছাড়া যেকোনো ঘটনা ঘটলে বা ঘটার সম্ভাবনা দেখলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। 

এদিকে গত বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সভায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবারের ন্যায় এবারও ঢাকা মহানগর এলাকার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। 

ডিএমপি কমিশনার বলেন, প্রাক দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদ্যাপিত হবে।

T.A.S / T.A.S

ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ট্রেনে উঠতে না পারার শঙ্কা : আগেভাগেই স্টেশনে যাত্রীরা

ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ

প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মহানগর নিয়ে খুবই সিরিয়াস: ডিএসসিসি প্রশাসক

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই

দোকান থেকে অনলাইনে ট্রেনের টিকিট কেটে বিপাকে অনেক যাত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে

মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে