ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

যৌক্তিক সমালোচনাকে আমরা স্বাগত জানাই : শিবির সেক্রেটারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৫:২৭

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, কেউ আমাদের সংশোধনের উদ্দেশ্যে যৌক্তিক সমালোচনা করলে আমরা মোস্ট ওয়েলকাম জানাই।

একইসঙ্গে তিনি বলেন, পরিশুদ্ধ নিয়তে সুধী হিসেবে আপনারা এই সমালোচনা জারি রাখুন। কিন্তু আমরা কারও সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। 

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘আমাদের হাতে অনেক কাজ। শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে খুব ভার অনুভব হয়। এই রক্তের নিকট আমাদের অনেক দায়। জীবনের মায়া ভুলে আন্দোলনে অংশ নেওয়া গাজীদের নিকট আমাদের অনেক দায়।

স্ট্যাটাসে তিনি বলেন, এখনো শহীদের পরিবারের চোখে চোখ রেখে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাই না। নিস্তব্ধ হয়ে যাই। তাই আমাদের মুখে কথার ফুলঝুরি ওঠে না।

যখন শহীদের চেহারা সামনে ভেসে ওঠে, বোবাকান্না ফিল করি উল্লেখ করে তিনি বলেন, আমরা আত্মসমালোচনা করি। ভুল হলে তা কারেকশন করি। নতুন কৌশলের জন্য রবের জ্ঞানভাণ্ডারের দিকে তাকিয়ে থাকি। সুদূরপ্রসারী চিন্তা নিয়ে লক্ষ্যের দিকে হেঁটে চলি। এটাই আমাদের কর্মপন্থা। আল্লাহ মহান।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস